সর্বশেষ

সারাদেশ

২ থেকে ৩ বছরের মধ্যেই সিলেটের দৃশ্যমান পরিবর্তন ঘটবে: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটকে আধুনিক, নান্দনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি জানিয়েছেন, সুপরিকল্পিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই নগরীর দৃশ্যমান পরিবর্তন ঘটানো সম্ভব হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নগরভবনের সভাকক্ষে আয়োজিত এক উন্নয়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটকে একটি “ভাইব্রেন্ট সিটি” হিসেবে গড়ে তোলা হবে, যেখানে প্রাণবন্ত পরিবেশ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শক্তিশালী অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় থাকবে। এই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

একটি টেকসই নগর গঠনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সিলেটের প্রায় ১০ লাখ নাগরিককে উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা গেলে একটি বাসযোগ্য ও নান্দনিক শহর গড়ে তোলা সম্ভব। পাশাপাশি প্রতিটি প্রকল্পে দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়ে মন্ত্রী সতর্ক করেন, এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে নিচু এলাকাগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে।

সভায় সভাপতিত্ব করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি জানান, তারেক রহমানের সিলেটের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে এবং নগর উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। “গ্রিন ও ক্লিন সিটি” গড়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, সিসিক সচিব মো. আশিক নূর, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারিগরি অধিবেশনে প্রকৌশলী তন্ময় চাকি জলাবদ্ধতা নিরসনে একটি উপস্থাপনা দেন। স্থপতি শাকুর মজিদ লালদিঘির পাড় সুপার মার্কেটের নকশা এবং স্থপতি ইন্তেখাব হোসেন নগরভবনের প্রস্তাবিত অভ্যন্তরীণ নকশা উপস্থাপন করেন। এছাড়া সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন