সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে বন বিভাগের অভিযানে ২৫টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের বনাঞ্চলে নিয়মিত ফুট পেট্রোলিং পরিচালনার সময় বন বিভাগের সদস্যরা ২৫টি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার ও অপসারণ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে টহল চলাকালে মন্দিরের খাল এলাকায় এসব ফাঁদ শনাক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র সুন্দরবনের অভ্যন্তরে অবৈধভাবে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকারের চেষ্টা চালিয়ে আসছে। তবে নিয়মিত টহল জোরদার করায় এসব ফাঁদ চিহ্নিত করে দ্রুত অপসারণ করা সম্ভব হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি বনাঞ্চলে অবৈধ প্রবেশ ও শিকার কার্যক্রম প্রতিরোধে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে বন বিভাগের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন