সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সন্দেহে অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নিয়মিত টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়েছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সাতক্ষীরা রেঞ্জের একটি বিশেষ টহল দল কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চি খালের বাইনতলা এলাকায় টহল দিচ্ছিল। টহল চলাকালে বনের ভেতরে কয়েকজন সন্দেহভাজন দুর্বৃত্তের উপস্থিতি টের পান দলের সদস্যরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে টহল দল ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে বনদস্যুরা দ্রুত গহীন জঙ্গলে পালিয়ে যায় বলে জানায় বন বিভাগ।

পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) এবং চারটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সুন্দরবনে জেলে ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, টহলের সময় ৭ থেকে ৮ জন দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করা হলে তারা পালিয়ে যায়। পরে তল্লাশিতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। ভবিষ্যতেও বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন