সর্বশেষ

সারাদেশ

রাস্তায় পড়ে থাকা অসুস্থ অসহায়কে হাসপাতালে নিলেন যুবদল নেতা ডিকো

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর ডাবতলা বাস আড্ডার মোড়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে মানবিক সহায়তা প্রদান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন যুবদল নেতা ফয়সাল সরকার ডিকো।

রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল সরকার ডিকো জানান, শুক্রবার (১০ এপ্রিল) রাতে রতনের গ্যারেজ থেকে বের হওয়ার সময় রাস্তার কিছু দূরে এক ব্যক্তিকে বুকে তীব্র ব্যথা নিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পানি পান করান এবং চোখ-মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

পরে জ্ঞান ফিরে পেলে ওই ব্যক্তি জানান, তাকে কিছু আর্থিক সহায়তা করা হলে তিনি নিজেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারবেন। এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দিয়ে রাজপাড়া থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে উপস্থিত ব্যক্তিদের পরামর্শে তাকে আর্থিক সহায়তা দিয়ে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানবিক এই উদ্যোগে ফয়সাল সরকার ডিকোর সঙ্গে সহযোগিতা করেন অটোমোবাইলের মালিক রতন আলী, সাব্বির ও মিঠু। উপস্থিত সবাই অজ্ঞাত ওই ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেছেন।

২৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন