সর্বশেষ

সারাদেশ

ঠাকুরগাঁও আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি ইউসুফ, সম্পাদক ফরিদ

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে এডভোকেট ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট শেখ ফরিদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল ও আওয়ামীপন্থী স্বতন্ত্র প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সারওয়ার হোসেন। মোট ১২টি পদে তিনটি পৃথক প্যানেল থেকে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬৩ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি পদসহ মোট ৭টি পদে জয়লাভ করে। এই প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন—পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান, অর্থ সম্পাদক এডভোকেট কামাল হোসেন (সুলতান) এবং সদস্য পদে এডভোকেট রফিজুদ্দিন, এডভোকেট নাজমা ইসলাম, এডভোকেট আহসান হাবিব ও এডভোকেট আনোয়ারুল হক।

অন্যদিকে আওয়ামীপন্থী স্বতন্ত্র প্যানেল সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জয় পায়। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে এডভোকেট জিতেন চন্দ্র পাল ও এডভোকেট রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট সোহরাব হোসেন প্রধান এবং কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শাহরিয়ার ইবনে মোস্তফা নির্বাচিত হয়েছেন।

তবে কোনো পদে জয়ী না হলেও জামায়াতপন্থী ‘বাংলাদেশ ল’য়ার্স কাউন্সিল’ প্যানেলের প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবীদের মতে, অতীতের মতো বিএনপি ও জামায়াত একসঙ্গে জোটবদ্ধ না হওয়ায় এবারের নির্বাচনে ফলাফলে ভিন্নতা দেখা গেছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন