সর্বশেষ

সারাদেশ

মোংলায় যৌথ মোবাইল কোর্টে অভিযান: অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধ

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা, বাগেরহাট: অবৈধ জ্বালানি তেল মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং পাচার রোধে মোংলায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড (পশ্চিম জোন)-এর মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মাহবুব হোসেন এক প্রেস নোটে জানান, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী যাতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে এবং অবৈধ মজুদ করতে না পারে, সেই লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলা, নৌবাহিনী, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে মোংলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন ও যাচাই-বাছাই করে। অভিযানকালে ফুয়েল ট্যাঙ্ক, মজুদের রেজিস্টার, ফুয়েল খরচের হিসাব এবং লাইসেন্সের হালনাগাদ তথ্য খতিয়ে দেখা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধ, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা নিয়মিত গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন