সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে তেল বিক্রির অনিয়মে পেট্রোল পাম্পে ২ লাখ টাকা জরিমানা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী, নিজস্ব প্রতিবেদক: তেল বিক্রিতে নানা অনিয়ম এবং মজুতের হিসাব ঠিকমত না রাখার কারণে রাজশাহীর পবা উপজেলার মতিউর ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বিকেলে দারুশা কর্ণহারে অবস্থিত এই পাম্পে অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি সরকার পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের মাধ্যমে তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিযানে দেখা গেছে পাম্পটি অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল, গ্রাহকদের রশিদ দিচ্ছিল না এবং মজুতের সঠিক হিসাব সংরক্ষণের কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। এসব অনিয়মের কারণে পাম্পটিকে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র‍্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন