সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ভারতীয় শাড়ি ও টর্চলাইট জব্দ
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও টর্চলাইট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, চান্দুড়িয়া ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার এসব মালামাল জব্দ করা হয়। বিশেষজ্ঞরা জানান, কাঁকডাঙ্গা সীমান্তে ভারত থেকে শাড়ির বড় চালান আনার খবরের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির আভিযানিক দল অভিযান চালায় এবং সেখানে ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করে।
এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ দল গোয়ালপাড়া মাঠ এলাকা থেকে ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির বিশেষ দল শ্বশ্মান ঘাট এলাকা থেকে ভারতীয় জয় সুপার টর্চলাইট জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। তবে, বিজিবি কোনও চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে