সর্বশেষ

স্বাস্থ্য

ফরিদপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন শিশু। ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত দুই শিশু হলেন—মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীচর এলাকার মো. সেলিমের ৭ মাস বয়সী মেয়ে সাবিহা এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের ৬ মাস বয়সী ছেলে আয়াতুল্লাহ। সাবিহা বুধবার রাত, আর আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ফরিদপুর জেলা সিভিল সার্জন জানান, জেলায় হাম উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৮৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাম উপসর্গে এ পর্যন্ত ৩ শিশুর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকাদান নিশ্চিত করতে সচেতন হোন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন