সারাদেশ
ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে জেলা প্রশাসন একটি গোডাউন সিলগালা করেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের মেইন রোড সংলগ্ন গোডাউনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।
ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিলের গোডাউন সিলগালা
আবিদ জামান, ফরিদপুর
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল ও মজুদের অভিযোগে জেলা প্রশাসন একটি গোডাউন সিলগালা করেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের মেইন রোড সংলগ্ন গোডাউনটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।
মীর কাউসার আলী নামে এক ব্যক্তি এই গোডাউন পরিচালনা করছিলেন। তিনি বেক্সিমকো কোম্পানির ডিলারশিপ বাতিল হওয়ার পরও অবৈধভাবে একই কোম্পানির নাম ব্যবহার করে সিলিন্ডার রিফিল ও বাজারে সরবরাহ করতেন। হালনাগাদ বিস্ফোরক দ্রব্য লাইসেন্স বা ফায়ার সার্ভিস অনুমোদনপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল উপস্থিত থেকে গোডাউনটি সিলগালা করেন এবং মীর কাউসার আলীকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন