সর্বশেষ

সারাদেশ

শেরপুর-৩ আসনে বিপুল ব্যবধানে বিজয়ী মাহমুদুল হক রুবেল

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনি পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট, যা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ মাসুদুর রহমান মাসুদ (দাঁড়িপাল্লা প্রতীক) এর ৪৭ হাজার ০৯১ ভোটের তুলনায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের ব্যবধানে বেশি। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট।

মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল ভোট ২ হাজার ৮৬। এ হিসেবে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার রাতেই এই ফলাফল নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। যদিও কিছু স্থানে জাল ভোটের ঘটনা ধরা পড়েছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে পোস্টাল ভোটার ৩ হাজার ৫৭৪, যাদের মধ্যে ২ হাজার ১৯ জন ভোট দিয়েছেন। ভোটের উপস্থিতি ৫২ দশমিক ১৯ শতাংশ।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা অন্তর্ভুক্ত। রিটার্নিং কর্মকর্তা ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন