সারাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের ৭ দিনের কারাদণ্ড
বাদল সাহা, গোপালগঞ্জ
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সবেদ আলী শেখের ছেলে হায়দার শেখ (৪০) এবং একই গ্রামের টুলু সরদারের ছেলে ফেরদৌস সর্দার (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়দার শেখ ও ফেরদৌস সর্দার প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দুজনকে আটক করে। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, দণ্ডাদেশের পরপরই অভিযুক্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন