নড়াইলে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলার শাহাবাদ মাজীদিয়া কামিল মাদরাসা মিলনায়তনে ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ইসলামী ছাত্রশিবিরের শাহাবাদ মডেল শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন শাখার সভাপতি আল শাহরিয়ার আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার চেয়ারম্যান আবু দারদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি সাদ আহমেদ বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ, মাদরাসার উপাধ্যক্ষ খিজির আহমেদ, শিক্ষক আহসান হাবিব, ইমদাদ হোসেন, মামুন খন্দকার ও জিল্লুর রহমান। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হুজাইফা তাসনিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহরুখ খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন মাহফুজুর রহমান। আলোচনা পর্ব শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
১২৩ বার পড়া হয়েছে