সর্বশেষ

জাতীয়

চালু হচ্ছে ব্লেনডেড পদ্ধতি, ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে ‘ব্লেনডেড’ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিকভাবে এ পদ্ধতি চালু করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে। সশরীরে ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার। অন্যদিকে, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

এ ছাড়া শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে ক্লাস নেবেন। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ পদ্ধতি বাস্তবায়নে সক্ষম, সেসব প্রতিষ্ঠানেই পর্যায়ক্রমে এটি চালু করা হবে।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন