সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে বোরো মৌসুমে ডিজেলের সংকট, প্রয়োজনের অর্ধেক দেয়ার অভিযোগ

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে চলতি বোরো মৌসুমে জ্বালানি তেল ডিজেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন কৃষকেরা।

ভোর থেকেই জেলার কৃষিপ্রধান তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ শহর, শাহজাদপুর ও বেলকুচি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জড়ো হচ্ছেন তারা। অনেকেই প্লাস্টিকের জার ও ড্রাম নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের চেষ্টা করছেন।

তবে কৃষকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় তারা অর্ধেক পরিমাণ তেল পাচ্ছেন। এর ফলে ধান উৎপাদনের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। একই সঙ্গে জ্বালানি তেলের পাশাপাশি সার ও কীটনাশক ন্যায্যমূল্যে সরবরাহের দাবি জানিয়েছেন সরকারের কাছে।

বেলকুচির সমেশপুর এলাকার কৃষক হযরত আলী ও আবু ইউসুফ জানান, “আমাদের যে পরিমাণ তেল প্রয়োজন, তার অর্ধেকও পাচ্ছি না। সকাল ছয়টায় এসে দাঁড়িয়েছি, কিন্তু বেলা সাড়ে ১২টা পর্যন্ত ভিড়ের কারণে তেল নিতে পারিনি। এতে আমাদের কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে।”

অন্যদিকে, বেলকুচির সৈয়দা আমেনা ফিলিং স্টেশনে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনরত ট্যাক অফিসার আব্দুল খালেক জানান, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সরকারের নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, “তেল নিতে মানুষের চাপ বেশি হওয়ায় আমাদেরও কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও আমরা যথাযথভাবে তেল সরবরাহ দেওয়ার চেষ্টা করছি।”

২২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন