সারাদেশ
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই হাসপাতালে আরও দুইজন রোগী মারা গিয়েছিল।
বরিশালে হামে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪
সুখেন্দু এদবর, বরিশাল
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর আগে একই হাসপাতালে আরও দুইজন রোগী মারা গিয়েছিল।
ফলে এ পর্যন্ত এই হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হলো।
মৃত শিশুদের একজন ইমাম (৫)। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে। অপর শিশু আবু সালেহ (৯), যার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।
বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২৮ জন।
চলতি বছরের ৮ এপ্রিল পর্যন্ত বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ জন শিশু।
গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
২৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন