সারাদেশ
রাজশাহীর চারঘাটে পিস্তল সদৃশ বস্তু হাতে রাখার সন্দেহে মুঞ্জুর নামের এক যুবককে স্থানীয়রা আটক করেছে। বুধবার (৮ এপ্রিল) এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চারঘাটে পিস্তল ভ্রান্তি: যুবক আটক, পরে গ্যাস লাইটার ধরা পড়ে
স্টাফ রিপোর্টার, রাজশাহী
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর চারঘাটে পিস্তল সদৃশ বস্তু হাতে রাখার সন্দেহে মুঞ্জুর নামের এক যুবককে স্থানীয়রা আটক করেছে। বুধবার (৮ এপ্রিল) এ ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, যুবকের হাতে থাকা বস্তুটি দেখতে পিস্তলের মতো হওয়ায় তারা সন্দেহের ভিত্তিতে তাকে আটকের ব্যবস্থা করেন। পরে খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হন এবং যুবককে হেফাজতে নেন।
পরবর্তী যাচাই-বাছাইয়ে জানা যায়, যে পিস্তল সদৃশ বস্তুটি ধরে রাখা হয়েছিল, তা আসলে একটি গ্যাস লাইটার। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ ও র্যাব যুবককে ছেড়ে দেন।
ঘটনাটি প্রথমে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন