সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ডিজেল মজুত রাখায় ফিলিং স্টেশন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল ও অকটেন মজুত রাখার অভিযোগে অভিযান চালিয়ে দুই ফিলিং স্টেশনকে ধরা হয়েছে। শিবরামপুর এলাকায় মেসার্স শেখ সাদ ফিলিং স্টেশনে ৪ হাজার ৬০০ লিটার ডিজেল মজুত রাখা এবং ড্রামে করে ৩০ লিটার অকটেন বিক্রির সময় পাম্প বন্ধ থাকার বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই দিনে সদর উপজেলার বাহিরদিয়া এলাকায় মেসার্স ইব্রাহীম ফিলিং স্টেশনে ২ হাজার ২০০ লিটার পেট্রোল মজুত থাকা সত্ত্বেও পাম্প বন্ধ পাওয়া যায়। পরে আদালতের নির্দেশে ওই পাম্পে তেল বিক্রি শুরু করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেন। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক মো. খালিদ হাসান ও জুবায়ের আল সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন