সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভ্রাম্যমাণ অভিযানে ৫ জেলে আটক, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের হাইমচরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ৫ জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে ২০০ টাকা জরিমানা করেছেন। অভিযানে সরকারি কর্মকর্তারা প্রায় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন।

৮ এপ্রিল সন্ধ্যায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান সম্পর্কে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাহবুব রশীদ রাতে নিশ্চিত করেন।

কারাদণ্ড প্রাপ্ত জেলেরা হলেন চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামের আরশ্বাদ (৩২), আব্দুল কাদির (২০), মো: শাহাদাত (৩৩) এবং লক্ষ্মীপুর ইউনিয়নের শরীফ বকাউল (২৭) ও মো: সবুজ (৩২)।

হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক জানান, অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণের অংশ হিসেবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনা নদীর ঈশান বালা, মাঝেরচর, চান্দুর খাল ও আখনের খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল কোস্টগার্ড নয়ানী আউটপোস্টে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে হাইমচর কোস্টগার্ড আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসির উদ্দীন ও সদস্যরা উপস্থিত ছিলেন। হাইমচর থানা পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন