সর্বশেষ

সারাদেশ

অভাবের চাপে ইউপি কার্যালয়ে তিন শিশু ফেলে নিখোঁজ মা

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
স্টাফ রিপোর্টার, পিরোজপুর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় চন্ডিপুর ইউনিয়ন পরিষদে তিন শিশু সন্তানকে রেখে নিখোঁজ হয়েছেন মুক্তা বেগম (২৭) নামে এক নারী। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মুক্তা বেগমের স্বামী আমান উল্লাহ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস শুরু করেন। এরপর থেকে তিনি স্ত্রী ও সন্তানদের কোনো খোঁজখবর নেননি। এতে করে চরম দারিদ্র্যের মধ্যে পড়ে তিন সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন মুক্তা।

বুধবার সকালে তিনি তার তিন সন্তান—আরজিনি (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদে আসেন। এ সময় পরিষদের চেয়ারম্যান তার জন্য নাস্তার ব্যবস্থা করেন। পরে পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে তিনি সেখান থেকে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শিশুদের কান্নার শব্দ শুনে পরিষদের লোকজন বিষয়টি টের পান। পরে তারা মুক্তা বেগমকে খোঁজার চেষ্টা করলেও বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি।

স্থানীয়দের দাবি, মুক্তার একমাত্র আয়ের উৎস ছিল একটি সেলাই মেশিন। কিন্তু এক হাজার টাকার দেনার কারণে সেটিও গ্রাম পুলিশ নজরুল ইসলাম নিয়ে যাওয়ায় তিনি আরও বিপাকে পড়েন।

ইউপি সদস্য সাহিদা আক্তার পারুল জানান, পারিবারিক কলহ ও শ্বশুরবাড়ির নির্যাতনে মুক্তা বেগমের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, স্বামীর পরিত্যাগ ও জীবিকার একমাত্র উপায় হারানোর কারণে মুক্তা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

এ বিষয়ে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন