সর্বশেষ

সারাদেশ

গোমস্তাপুরে অ্যাপভিত্তিক জ্বালানি তেল বিক্রি শুরু, নিয়ন্ত্রণে নতুন নিয়ম

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেলের সঠিক ব্যবহার নিশ্চিত ও অপচয় রোধে অ্যাপভিত্তিক তেল বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার (সকাল ১০টা) রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।

নতুন এই ব্যবস্থায় একটি মোটরসাইকেল সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে এবং একবার তেল নেওয়ার পর পরবর্তী ৫ দিনের মধ্যে পুনরায় তেল নেওয়া যাবে না। গ্রাহকদের মোটরসাইকেলের নাম্বার প্লেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স অ্যাপের মাধ্যমে অনলাইনে যাচাই করে তেল সরবরাহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রাংসহ স্থানীয় সাংবাদিকরা।

ইউএনও জাকির মুন্সী জানান, অনিয়ন্ত্রিতভাবে তেল বিক্রি বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম ভঙ্গ করে কেউ পুনরায় তেল নেওয়ার চেষ্টা করলে তার আইডি ব্লক করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিবার জ্বালানি সংগ্রহের তথ্য সরকারি ডাটাবেজে সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।

উদ্বোধন শেষে তিনি রহনপুর খয়রাবাদ এলাকার মেসার্স রায়হান ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাম্পের মালিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম। পরে তিনি উপজেলার অন্যান্য ফিলিং স্টেশনগুলোও পরিদর্শন করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশনবিহীন কোনো মোটরসাইকেল নিয়ে পাম্পে আসা যাবে না। তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে এবং ভোগান্তি এড়াতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ না করার জন্যও জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন