সর্বশেষ

সারাদেশ

যৌতুক ও নির্যাতনের বলি গৃহবধূ মারিয়া, স্বামীসহ তিনজনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের বানারীপাড়ায় স্বামীর নির্যাতনে মারিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর গ্রামের বাসিন্দা কবির হাওলাদারের মেয়ে মারিয়া আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে একই এলাকার রবিউল মৃধার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তারা ঢাকার নন্দীপাড়ার ছোট বটতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন, যেখানে রবিউল লেগুনা চালক হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও স্বর্ণালংকারের দাবিতে মারিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন তার স্বামী। এ নির্যাতনে স্বামীর মা ও বোনও তাকে উসকানি দিতেন। এছাড়া মাদক সেবনে বাধা দেওয়ায় মারিয়ার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

গত শনিবার (৪ এপ্রিল) মারিয়াকে নির্মমভাবে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। এমনকি সংবেদনশীল অঙ্গেও আঘাত করা হয়েছে বলে পরিবারের দাবি। মারধরের পরও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি এবং গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় ফেলে রাখা হয়।

পরে অসুস্থতার খবর পেয়ে মারিয়ার মা ঢাকায় গিয়ে তাকে উদ্ধার করে বুধবার সকালে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ পেয়েছে। নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন