সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (দুপুর) উপজেলার শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটির শরীর পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে যুবকটির মৃত্যু হয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে।

এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন