সর্বশেষ

সারাদেশ

গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’: বিএনপি নেতা বহিষ্কার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’ হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বহিষ্কারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ।

এর আগে একইদিন দুপুরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হাফেজ আজিজুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মূলত ফিলিং স্টেশনে বড় ধরনের জ্বালানি ঘাটতি ও আইনি জটিলতায় জড়ানোর কারণে দলের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্রমতে, গত মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, সরকারি হিসাবের তুলনায় স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কম রয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের কোনো সদুত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ।

পেট্রোল গায়েবের ঘটনায় মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইতোমধ্যেই ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত ও প্রধান অভিযুক্তের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন