সর্বশেষ

সারাদেশ

অবৈধ জ্বালানি ও ভোজ্য তেল মজুতরোধে সাগরে কোষ্টগার্ডের অভিযান

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংকটে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও সাগরে অবৈধ মজুত রোধে যৌথ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড।

বুধবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ী জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিভিন্ন লাইটার জাহাজে ভোজ্য ও জ্বালানি তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে অবস্থান করছে।

এই খবরে কোস্ট গার্ড চট্টগ্রাম বেস, নৌবাহিনী, নৌপরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান চালানো হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, বাজারে জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের কৃত্রিম সংকট যাতে না হয় এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকে, সেই লক্ষ্যেই চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় এই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, জলসীমানায় ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার, কোস্টারসহ খাদ্যদ্রব্য, জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজ নোঙর করতে না পারে; এজন্য নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে কোস্টগার্ড জানায়।

মাদার ভ্যাসেল থেকে লাইটারিং করা জাহাজসমূহসহ জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলিকে দ্রুত নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া এবং আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রাখার কথা জানায় কোস্টগার্ড।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন