সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ.কে.এম. সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় কলেজের সামনে, শহরের সুলতানপুর বড় বাজার সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রদ্যুত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা, ক্রীড়া শিক্ষক তৈয়েব হাসান বাবু এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা এসময় অধ্যক্ষ এ.কে.এম. সফিকুজ্জামানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি, তারা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। মানববন্ধনের শেষে তারা অধ্যক্ষের সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি রাজাপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মাহফুজুল, বাবুর আলী, আব্দুল জলিল, জিয়ারুল, ইসমাইলসহ কয়েকজন সন্ত্রাসী স্টাইলে কলেজ অধ্যক্ষ সফিকুজ্জামানের বাড়িতে হামলা চালায়। তারা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। একই সাথে তার বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
১২৬ বার পড়া হয়েছে