সর্বশেষ

সারাদেশ

নাটোর সিংড়ায় মেছের আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোঃ সাইফুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন, দুইজন পলাতক।

নাটোর জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু মামলার এজাহার অনুযায়ী জানান, দীর্ঘদিন ধরে সিংড়ার কলিগ্রামের সলেমান মৃধার সঙ্গে মেছের আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়।

ঘটনাটি ঘটে ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ওই দিন মেছের আলীকে ডেকে নিয়ে যান তার প্রতিবেশী মছিরন বিবি। কিছু সময়ের মধ্যেই মেছের আলীর চিৎকারে প্রতিবেশী ও তার পরিবারের সদস্যরা এগিয়ে যান এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মেছের আলীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তিনি মারা যান।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেছের আলীর মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় নিহত মেছের আলীর ছেলে বাদী হয়ে ৮ জনকে আসামী করে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর বিভিন্ন সময় অভিযুক্তরা আদালত থেকে জামিনে বের হন। জামিনে থাকা অবস্থায় দুইজন অভিযুক্ত মৃত্যুবরণ করেন এবং দুইজন আত্মগোপনে চলে যান। বাকি চারজন অভিযুক্ত আজ আদালতে উপস্থিত ছিলেন।

দীর্ঘ ২৭ বছর চলা মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক পলাতক দুইজনসহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করার আদেশ দেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন