সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে ব্রাশ ফায়ারের ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য নিউটন চাকমা (৪৭) নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের খাগড়াছড়ি সদরের আকবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার জন্য প্রতিপক্ষ গ্রুপ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করা হলেও, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং অভিযোগটি খণ্ডন করেছেন।

পুলিশ জানায়, নিহত নিউটন চাকমা রাঙামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছেন, সশস্ত্র ‘ঠ্যাঙ্গারে বাহিনী’-এর অজিত চাকমার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সংগঠনের কার্যক্রমকে বাধাগ্রস্থ করার উদ্দেশ্যেই এই ঘটনা সংঘটিত হয়েছে।

অংগ্য মারমা আরও জানান, বুধবার সকালে নিউটন চাকমাসহ আরও একজন সংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা আটজনের একটি সশস্ত্র দল অতর্কিত গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে নিউটন চাকমা ঘটনাস্থলেই মারা যান, তবে তার সঙ্গে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণ রক্ষা করেছেন।

অপর দিকে, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং বলেন, এই ঘটনার সঙ্গে ইউপিডিএফ গণতান্ত্রিক কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের নিয়ন্ত্রিত এলাকায় সংঘটিত হওয়ায় সম্ভবত অভ্যন্তরীণ কোন্দলের ফলাফল হতে পারে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন