সর্বশেষ

সারাদেশ

মোংলায় গাঁজাসহ দম্পতি আটক, পুলিশের অভিযান

মাসুদ রানা,মোংলা
মাসুদ রানা,মোংলা

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের মধ্য হলদিবুনিয়া এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কুব্বত শেখ (৬২) এবং তার স্ত্রী নাসিমা বেগম (৫৪)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল।

ওসি (তদন্ত) আরও বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে এবং মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন