সর্বশেষ

সারাদেশ

সংরক্ষিত নারী আসনে সিলেটে আলোচনার কেন্দ্রবিন্দু ব্যারিস্টার সামিরা

হিলাল উদ্দিন শিপু, সিলেট
হিলাল উদ্দিন শিপু, সিলেট

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংরক্ষিত নারী আসন ঘিরে সিলেট বিভাগের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর তৎপরতা। আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা এবং ১২ মে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারিত হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এ প্রেক্ষাপটে তৃণমূল নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত নাম হয়ে উঠেছেন ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর কন্যা সামিরা তানজিন চৌধুরী ইতোমধ্যেই নিজস্ব পরিচয়ে জায়গা করে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে দুইজন প্রার্থী মনোনয়ন পেতে পারেন। এই প্রতিযোগিতায় একাধিক প্রার্থী সক্রিয় থাকলেও সামিরা তানজিন চৌধুরী শক্ত অবস্থানে রয়েছেন।

আইন পেশায় আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে সামিরার। ইংল্যান্ড ও ওয়েলসের সিনিয়র কোর্টের প্র্যাকটিসিং সলিসিটর হিসেবে কাজ করার পাশাপাশি তিনি ব্রিটিশ সরকারের গভর্নমেন্ট লিগাল ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার, সিভিল লিটিগেশন ও সুশাসন বিষয়ে তাঁর দক্ষতা রয়েছে বলে জানা গেছে।

তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে তিনি অন্যদের তুলনায় এগিয়ে। তাঁদের মতে, তাঁকে মনোনয়ন দেওয়া হলে তা দলের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।

রাজনৈতিক অঙ্গনে প্রতিকূল সময়েও পরিবারের আদর্শ ধরে রাখার বিষয়টিও সামিরার পক্ষে একটি বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে দেশে ফিরে নানা চ্যালেঞ্জের মুখে তাঁর দৃঢ় অবস্থান তৃণমূলের মধ্যে আস্থা তৈরি করেছে। গত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন এবং পরে দলের সিদ্ধান্তে জোট প্রার্থীর পক্ষে কাজ করেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে ঘিরে ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাঁকে তরুণ, মেধাবী ও গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে তুলে ধরা হচ্ছে।

তবে সংরক্ষিত নারী আসনের দৌড়ে আরও কয়েকজন প্রভাবশালী নেত্রীর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন শাম্মী আক্তার, সাবিনা খান পপি, তাহসিন শারমিন তামান্না, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সামিয়া বেগম চৌধুরী, জেবুন নাহার সেলিম ও সালমা নজির।

বিশ্লেষকদের ধারণা, এবার দলটি সংরক্ষিত আসনে অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষিত ও নতুন প্রজন্মের নেতৃত্বকে গুরুত্ব দিতে পারে। সে ক্ষেত্রে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে।

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটসহ বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা—সংসদে তাঁদের প্রতিনিধিত্ব করার জন্য ব্যারিস্টার সামিরাকেই মনোনয়ন দেওয়া হোক।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন