সর্বশেষ

সারাদেশ

এই প্রথম সিলেটে হাম আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটে হাম আক্রান্ত হয়ে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাম আক্রান্ত শিশু মৃত্যুর এই ঘটনা সিলেটে এটাই প্রথম।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দিন আগে শিশুটি হাম এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) এ রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

অন্যদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত সিলেট বিভাগের ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট কার্যক্রম শুরু করেছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন