সর্বশেষ

বিনোদন

পাবনায় সুচিত্রা সেনের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নানা আয়োজনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে পাবনা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে তাঁর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। আয়োজনটি পরিচালনা করে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নরেশ মধুর সঞ্চালনায় জন্মবার্ষিকীতে বক্তব্য রাখেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং পরিষদের কার্যকরী সদস্য এ বি এম ফজলুর রহমান, পরিষদের উপদেষ্টা কৃষিবিদ জাফর সাদেকসহ আরও অনেকে।

অন্যান্য উপস্থিত ছিলেন পাবনা জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অরূপ কুমার কুন্ডু, পরিষদের কার্যকরী সদস্য ফজলুল হক সুমন, কালের কণ্ঠ'র জেলা প্রতিনিধি প্রবীর সাহা, সাংস্কৃতিক কর্মী হাসান মাহমুদ, এখন টিভি'র জেলা প্রতিনিধি মাসুদ রানা, সাবেরা সুলতানা প্রমুখ।

উল্লেখযোগ্য, সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত এবং মা ইন্দিরা দাশগুপ্তা। তাঁর বাবা পাবনা মিউনিসিপ্যালিটির স্যানিটারি ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে কর্মদক্ষতার কারণে তিনি হেড ক্লার্ক পদে উন্নীত হন এবং ১৯৫০ সালের ১৫ মে হেড ক্লার্ক পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। সুচিত্রা সেনের ডাক নাম ছিল রমা সেন।

নবম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ১৯৪৭ সালে দেশভাগের কিছুদিন আগে পারিবারিক প্রয়োজনে সুচিত্রা সেন কলকাতা চলে যান। ১৯৫১ সালের মাঝামাঝি সময়ে তাঁর বাবা করুণাময় দাশগুপ্তও স্বপরিবারে পাবনা থেকে কলকাতায় চলে যান।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন