সর্বশেষ

গণমাধ্যম

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক সুমন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সাগরকুলের কলাপাড়া উপজেলা প্রতিনিধি রাসেল কবির মুরাদকে সভাপতি এবং এটিএন বাংলা ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি আরিফ সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার সন্ধ্যার পর লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিত্র হাওলাদার সুমন, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান এবং দপ্তর ও অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আফতাব হোসেন দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কবির তালুকদার, মিজানুর রহমান বুলেট ও মনিরুল ইসলাম।

নবগঠিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
গণমাধ্যম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন