সর্বশেষ

সারাদেশ

 রাজশাহীতে নবাগত ডিসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং প্রশাসন-গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় গুরুত্ব পায়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, রাজশাহী একটি সম্ভাবনাময় জেলা এবং এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর তিনি জোর দেন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের সহযোগিতা ও সমালোচনা প্রশাসনের কার্যক্রমকে গতিশীল করে। জনগণের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার উন্নয়ন, বিভিন্ন সামাজিক সমস্যা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন