সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির পুকুরে গোসল করতে নেমে ইয়াসিন (৮) ও রাসেল (৬) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির সন্তান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ইয়াসিন ও রাসেল স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। প্রতিদিনের মতো তারা দুপুরে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে পুকুরে গোসল করতে নামে। এসময় তাদের মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা পুকুর থেকে না উঠলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, আবুল বাশার ও শাহীনা বেগম দম্পতির আর কোনো সন্তান নেই। এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক, আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রামের পরিবেশ।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজাম্মেল হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে তীব্র গরমের কারণে সাঁতার না জানা শিশুরা ঠান্ডা পেতে পুকুর বা ডোবায় নামে এবং অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং শিশুদের গতিবিধির প্রতি নজর রাখতে হবে।”

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ঘটনাটি পুলিশ অবগত হয়েছে। তবে এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন