সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার দেবহাটায় বৈদ্যুতিক ইঁদুর ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা   

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার চাঁদপুর গ্রামে ইঁদুর দমনে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুবোধ মন্ডল (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধানক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবোধ মন্ডল ওই গ্রামের ধীরেন্দ্র মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব কমাতে ক্ষেতের চারপাশে চিকন জিআই তারে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছিল। শনিবার রাতে সুবোধ মন্ডল তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে ধানক্ষেত পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে ছোট ভাই কিছুটা এগিয়ে যান। পরে পেছনে ফিরে বড় ভাইকে দেখতে না পেয়ে তিনি আবার ক্ষেতের দিকে ফিরে আসেন।

এ সময় তিনি দেখতে পান, সুবোধ মন্ডল বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি এ ধরনের ঝুঁকিপূর্ণ পদ্ধতি ব্যবহার না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন