সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে এনটিভির সাংবাদিক এস. এম. জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলা এবং পরবর্তীতে পাল্টা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে রোববার বেলা ১১টায় শহরের নিউ মার্কেট সংলগ্ন শহীদ আলাউদ্দীন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এনটিভির সাংবাদিক এস. এম. জুলফিকার আলী জিন্নাহ, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন। কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক জিন্নাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থাকা মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদী আলী সুজয়কেও আসামি করা হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও অভিযোগ করেন, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। সিন্ডিকেটের বাইরে গিয়ে সেবা নিতে গেলেই মানুষ হয়রানি ও হামলার শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, সরকারি অফিসে এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক এস. এম. জুলফিকার আলী জিন্নাহর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অফিসের একটি সিন্ডিকেটের বাইরে গিয়ে কাজ করায় তার ওপর এ হামলা চালানো হয়। তবে ঘটনার পর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন