সর্বশেষ

সারাদেশ

মুকসুদপুরে সরকারি সড়ক দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সড়ক দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে দিগনগর ইউনিয়নের প্রভাবশালী ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।

ঘটনাটি উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন বনগ্রাম-টেকেরহাট সড়কে।

এলাকাবাসীর অভিযোগ, সড়কের আংশিক অংশ দখল করে দেয়াল নির্মাণ করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তবে অভিযুক্ত ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না।

শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বনগ্রাম থেকে টেকেরহাটগামী পিচঢালা সড়কের বাঘাদিয়া স্কুল মাঠের সামনে আংশিক অংশ দখল করে দেয়াল নির্মাণ করা হয়েছে। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইজিবাইক চালক আল আমিন ও অটোরিকশা চালক নাইম জানান, তারা নিয়মিত এই সড়ক দিয়ে বনগ্রাম থেকে টেকেরহাট ও বামনডাঙ্গা বাজারে যাত্রী পরিবহন করেন। সড়কের ওপর দেয়াল নির্মাণের কারণে যাতায়াতে ঝুঁকি বেড়েছে। তারা বলেন, “এখানে এলেই ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” তারা দ্রুত দেয়াল অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, সড়কের দুই পাশেই তার নিজস্ব জমি রয়েছে। তিনি এক ফুট জায়গা ছেড়ে দিয়ে দেয়াল নির্মাণ করেছেন এবং অপর পাশ থেকেও জায়গা ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া ভবিষ্যতে সড়ক প্রশস্ত করা হলে দেয়াল সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ তার সম্মান ক্ষুণ্ন করার জন্যই এমন অভিযোগ তুলেছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন