মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে ইস্টার উপলক্ষে বিশেষ উপাসনা অনুষ্ঠিত
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রভু যিশুখ্রিষ্টের শুভ পুনরুত্থান দিবস (ইস্টার) উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ উপাসনা অনুষ্ঠিত হয়েছে।
এ উপাসনায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনা, স্তবগান এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে যিশুখ্রিষ্টের পুনরুত্থানের তাৎপর্য গভীরভাবে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, চার্চের ধর্মযাজক, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জেলা প্রশাসক ইস্টারের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করাই বাংলাদেশের ঐতিহ্য।
এ সময় তিনি চার্চে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপাসনার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
১২২ বার পড়া হয়েছে