সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সিএনজি-অটোরিকশা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রোববার একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিকদের ওপর হামলা এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশটি বেলা ১২টায় শহরের প্রধান সড়কে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিগুলো আদায়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিএনজি শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি তোলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি মোঃ আসগার আলী, সদস্য শহীদ আলী, সিএনজি ও মাহিদা এবং অন্যান্য সাধারণ শ্রমিক সদস্যরা।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন