সর্বশেষ

জাতীয়

বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে সরকারের সতর্কবার্তা: দাম বৃদ্ধির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকট এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যা ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো।

তিনি আরও বলেন, শুধু জ্বালানি নয়, এর প্রভাব পড়ছে সব ধরনের পণ্য, খাদ্যদ্রব্য এবং পুরো সরবরাহ ব্যবস্থার ওপর। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া নিয়ে কোনো সন্দেহ নেই।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “জ্বালানি সংকট কোনো একক দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক পরিস্থিতির প্রভাব।” তিনি উদাহরণ দিয়ে জানান, যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে, শ্রীলংকায় বৃদ্ধি পেয়েছে প্রায় ২৫ শতাংশ। বাংলাদেশে এখনো দাম বৃদ্ধি করা হয়নি, তবে কতদিন এটি ধরে রাখা সম্ভব, তা এখনই বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখার চেষ্টা করা হচ্ছে। তবে একসময় এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে পড়তে পারে।
অর্থমন্ত্রী জানান, “যদি সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হতে থাকে, শেষ পর্যন্ত এর প্রভাবই জনগণের ওপর পড়বে। তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন