সর্বশেষ

সারাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সফর, মতবিনিময় সভা

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের একটি প্রতিনিধি দল বান্দরবান বিশ্ববিদ্যালয় সফর করেছে।

রবিবার (৫ এপ্রিল) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর আলোকপাত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ।

সভায় শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দেশের উচ্চশিক্ষা খাত উপকৃত হবে।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন