সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শেষে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে জেলা কার্যালয় বিভিন্ন ফিলিং স্টেশন ও এলপিজি সিলিন্ডার বিক্রির দোকানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে শহরের গণি স্কুল এলাকায় ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে লাইসেন্সবিহীন এলপিজি সিলিন্ডার সংরক্ষণ, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং মূল্য তালিকা না রাখার অভিযোগে সেবা হার্ডওয়্যারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেছে।

এছাড়া, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন