সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় মাদকবিরোধী সমাবেশ: কঠোর আইনী ব্যবস্থা চাইলেন স্থানীয়রা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে মাদকদ্রব্য ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় চম্পাপুরের স্থানীয় বাসিন্দা ও ছাত্ররা এ মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

চম্পাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌরভ আহমেদ শুভ-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, চম্পাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমতাজুর রহমান কোয়েল, যুবদলের সদস্য সচিব আসাদুজ্জামান হাওলাদার, ধানখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রাব্বি মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়ার চম্পাপুর ও ধানখালী এলাকায় মাদক সেবী ও বিক্রেতাদের উপস্থিতি দিন দিন বেড়ে চলছে। প্রশাসন অভিযান চালিয়ে কিছু সংখ্যক ব্যক্তিকে আটক করলেও প্রভাবশালী মাদককারবারীরা ধরা পড়ছে না। তাই তারা যুব সমাজকে রক্ষা করতে কলাপাড়ার মাদক স্পটগুলোতে কঠোর কম্বিং অপারেশন চালানোর দাবি জানান।

সমাবেশ শেষে উপস্থিতরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন