সারাদেশ
ঠাকুরগাঁও সুগার মিলের পদোন্নতিবঞ্চিত মৌসুমি শ্রমিক-কর্মচারিদের স্থায়ী পদে উন্নীত করা, মজুরী কমিশনের বিশেষ সুবিধার ১৫% অর্থ অবিলম্বে প্রদান এবং আপদকালীন সাশ্রয় নীতি-২০১৬ প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলের ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিকদের ফটক সভা ও বিক্ষোভ
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও সুগার মিলের পদোন্নতিবঞ্চিত মৌসুমি শ্রমিক-কর্মচারিদের স্থায়ী পদে উন্নীত করা, মজুরী কমিশনের বিশেষ সুবিধার ১৫% অর্থ অবিলম্বে প্রদান এবং আপদকালীন সাশ্রয় নীতি-২০১৬ প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও সুগার মিলের ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে রোববার দুপুরে মিলগেট চত্তরে অনুষ্ঠিত ফটক সভায় শ্রমিকরা অংশগ্রহণ করেন। সভার পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মিলের ব্যবস্থাপনা পরিচালককে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কুদ্দুস। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, চিনি শিল্পকে বাঁচাতে হলে শ্রমিকদের সুরক্ষা অপরিহার্য। তাই আগামী ১০ দিনের মধ্যে যদি তাদের তিন দফা দাবি মানা না হয়, তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন।
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন