সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জের শিমরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ২ গ্রুপের মধ্যে উত্তেজনা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ অভিযানের সময় হাইওয়ে রাস্তায় অবৈধ ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

রবিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসন, সড়ক ও জনপথ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের যৌথ অভিযানের মধ্যে দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা।

অভিযানের সময় স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা কিছুক্ষণ হট্টগোলে রূপ নেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আহসান মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার সদস্যসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ যদি পুনরায় সড়ক দখল করার চেষ্টা করে, তাহলে পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে সকল স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন