সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ব্রহ্মপুত্র নদ খননে কৃষি জমি বিলীনের অভিযোগ

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের নামে স্থানীয় কৃষকদের ফসলি জমি খনন করার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে ড্রেজিং শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে ড্রেজিংয়ের নামে শুধুমাত্র নদ নয়, নদীর তীরবর্তী ফসলি জমির ওপরেও বালি তোলা হচ্ছে।

এতে নদীতে বিলীন হচ্ছে কৃষকদের মূল্যবান জমি এবং তীব্র ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, বর্তমানে নদ থেকে প্রায় এক হাজার ফুট দূরে পাড়ের দিকে খনন করা হচ্ছে। এর ফলে তাদের কৃষি জমি নদীতে বিলীন হওয়ার পাশাপাশি বাড়িঘরের ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, নদ শাসনের নামে কৃষি জমি খনন না করে প্রকৃত মূল নদে খনন কার্যক্রম পরিচালনা করা হোক।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন