সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় পশু চিকিৎসক নিহত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাড়াবাড়ি এলাকায় একটি ট্যাংকলরীর ধাক্কায় সঞ্জয় কুমার সুত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশু চিকিৎসক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

নিহত সঞ্জয় কুমার সুত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ি বড়াল ব্রিজের দক্ষিণ পাশে পাবনা থেকে তেল নিতে আসা একটি ট্যাংকলরী একই দিক থেকে আসা একটি সিএনজি অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সার যাত্রী সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন ব্যাপারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের ঘটনায় দায়ী ট্যাংকলরীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন