মুন্সীগঞ্জে এসএসসি-২০২৬ পরীক্ষা নকলমুক্ত করতে প্রস্তুতিমূলক সভা
রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, মুন্সীগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলার কেন্দ্র সচিবগণ এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
এছাড়াও ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা এবং পরীক্ষার্থীদের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তারা পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখা, নকল প্রতিরোধ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
১৪৯ বার পড়া হয়েছে