সর্বশেষ

জাতীয়

পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’: সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর পহেলা বৈশাখ উদ্‌যাপনে ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম নির্ধারণ করা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’। এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সভা শেষে তিনি এ ঘোষণা দেন। সভায় বাংলা নববর্ষের পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদ্‌যাপন নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শব্দ ব্যবহারের বিষয়ে যে বিতর্ক চলছে, তা অপ্রয়োজনীয়। তিনি জানান, সরকার কোনো বিভাজন নয়, বরং বৈচিত্র্যের মধ্য দিয়ে ঐক্য প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, “এই বিবেচনায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবারের পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’। ভবিষ্যতেও প্রতিবছর এই নামই বহাল থাকবে।”

সংস্কৃতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।
 

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন